স্বাধীন তথ্যসেবা — সরকারি নয়
নীতিমালা
আমরা কী করি, কী করি না, আপনার তথ্য নিয়ে কী হয় — সবটা এক পাতায়।
গোপনীয়তা
আমরা অ্যাকাউন্ট চাই না। প্রশ্নের উত্তর, চেকলিস্টের টিক, সংরক্ষিত পাতা ও সাম্প্রতিক চেকলিস্ট — সবই শুধু আপনার ব্রাউজারে থাকে, আমাদের সার্ভারে যায় না। সম্পর্কে পাতা থেকে যেকোনো সময় সব মুছে ফেলতে পারেন।
আমরা যা কখনো চাইব না: NID বা পাসপোর্টের স্ক্যান, কোনো সরকারি সাইটের পাসওয়ার্ড, OTP, অথবা কার্ড/পেমেন্টের তথ্য। কেউ EkhonKi-র নাম করে এসব চাইলে সেটি প্রতারণা।
ব্যবহারের পরিসংখ্যান: কোন পাতা কতবার দেখা হয়েছে বুঝতে আমরা Google Analytics ব্যবহার করি। কুকি সংরক্ষণ, Google signals ও বিজ্ঞাপন-ব্যক্তিগতকরণ বন্ধ রাখা হয়েছে। আমরা পাতার path ও query/fragment-বিহীন আগের পাতার ঠিকানা পাঠাই; Google tag প্রযুক্তিগত তথ্যও প্রক্রিয়া করে—যেমন ব্রাউজার/ডিভাইস, consent-এর অবস্থা এবং নিরাপত্তা ও আনুমানিক অবস্থানের জন্য IP ঠিকানা। Google-এর মতে raw IP Analytics-এ সংরক্ষণ করা হয় না। Plausible চালু থাকলে সেটি কুকিবিহীনভাবে page view ও নির্দিষ্ট button/link ব্যবহারের event পায়। কোনো সেবাকেই প্রশ্নের উত্তর, বয়স, খোঁজা শব্দ, ইমেইল বা URL-এর query/fragment পাঠানো হয় না।
ভুল রিপোর্ট করলে আপনার লেখা ও (দিলে) ইমেইল আমাদের কাছে জমা হয় — ইমেইল আলাদা জায়গায় রাখা হয় এবং ৯০ দিন পর মুছে যায়।
আমরা কারও কাছে আপনার তথ্য বিক্রি করি না — বিজ্ঞাপনের জন্যও না।
ব্যবহারের শর্ত
EkhonKi একটি স্বাধীন তথ্যসেবা। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয়। আবেদন ও চূড়ান্ত তথ্যের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।
এই সাইট তথ্য দেয়, সিদ্ধান্ত দেয় না। আমরা আপনার হয়ে কোনো আবেদন জমা দিই না, কোনো সরকারি অফিসের সঙ্গে যোগাযোগ করি না, এবং কোনো ফল নিশ্চিত করি না। চূড়ান্ত তথ্যের জন্য সবসময় সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট দেখুন — প্রতিটি উত্তরের সঙ্গে সেই লিংক দেওয়া থাকে।
এই মুহূর্তে সাইটের তথ্য সম্পাদকীয় অনুমোদনাধীন। সরকারি প্রাথমিক সূত্রে মিলানো হলেও মানব সম্পাদকের চূড়ান্ত অনুমোদন বাকি। সিদ্ধান্তের আগে অফিসিয়াল উৎসে মিলিয়ে নিন।
সেবাটি যেমন আছে তেমনভাবেই দেওয়া হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু ভুল থেকে যেতে পারে — ভুল দেখলে জানান, আমরা যাচাই করে ঠিক করি।
সম্পাদকীয় নীতি
প্রতিটি তথ্যের সঙ্গে তার সূত্র থাকে। কোনো ফি, কাগজ বা নিয়ম প্রকাশ করা হয় না যতক্ষণ না তার সঙ্গে অফিসিয়াল নথির উদ্ধৃতি, অনুচ্ছেদ নম্বর ও দেখার সময় যুক্ত থাকে। এগুলো উৎস পাতায় খোলা রাখা হয়।
সিদ্ধান্ত নেয় নিয়ম, অনুমান নয়। যোগ্যতা, ফি ও তারিখ হিসাব করে সংস্করণ-নিয়ন্ত্রিত কোড — কোনো ভাষা-মডেল নয়। তথ্য অস্পষ্ট হলে আমরা আন্দাজ করি না; স্পষ্ট করে বলি যে নিশ্চিত নয়, এবং অফিসিয়াল সূত্র দেখতে বলি।
নিয়ম বদলালে পুরোনোটা মুছে ফেলা হয় না। প্রতিটি সংস্করণ রেখে দেওয়া হয় এবং কী বদলেছে তা হালনাগাদ পাতায় লেখা থাকে। আপনার সংরক্ষিত চেকলিস্ট পুরোনো নিয়মের হলে পাতায় সতর্কবার্তা দেখানো হয়।
আপনার রিপোর্ট সরাসরি সাইট বদলায় না। রিপোর্ট এলে আমরা মূল সূত্রের সঙ্গে মিলিয়ে দেখি, তারপর হালনাগাদ করি — যাতে ভুল রিপোর্টে ভুল তথ্য ঢুকে না পড়ে।
বিজ্ঞাপন নীতি
এই মুহূর্তে সাইটে কোনো বিজ্ঞাপন, স্পনসর বা কমিশনের লিংক নেই। কোনো প্রতিষ্ঠান টাকা দিয়ে ফলাফলের ক্রম বা যোগ্যতার হিসাব বদলাতে পারে না — ভবিষ্যতেও পারবে না।
ভবিষ্যতে বিজ্ঞাপন এলে তা স্পষ্টভাবে আলাদা ও চিহ্নিত থাকবে (বিজ্ঞাপন / Sponsored), সাধারণ ফলাফলের সঙ্গে মেশানো হবে না, এবং প্রশ্নপর্ব, ফাইল টুল বা ব্যক্তিগত তথ্যের পাতায় দেখানো হবে না। কোনো লিংক থেকে আমরা কমিশন পেলে সেটি সেই লিংকের পাশেই লেখা থাকবে।
যাচাই না করা ভিসা এজেন্ট, চাকরির প্রতিশ্রুতি, ঋণদাতা বা সরকারি সেবার দালাল — এদের বিজ্ঞাপন আমরা নেব না।
প্রশ্ন বা আপত্তি থাকলে জানান।